দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

এবার ব্যবহারকারীর হয়ে টেক্সট বার্তা লেখা ও পাঠানোর সুবিধা আনল চ্যাটজিপিটি। অ্যাপলের মেসেজেস অ্যাপের সঙ্গে নতুন সংযোজনের মাধ্যমে ব্যবহারকারীরা চ্যাটজিপিটিকে কাজে লাগিয়ে বার্তা সাজানো, বিশ্লেষণ, সম্পাদনা, খসড়া তৈরি ও পাঠাতে পারবেন।
নতুন এই সুবিধা চালু করেছে চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআই। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের মেসেজেস ইনবক্স চ্যাটজিপিটির সঙ্গে যুক্ত করতে পারবেন।
ব্যবহারকারীরা চাইলে আগের দিন পাওয়া বার্তার ভিত্তিতে পরিচিত ব্যক্তিদের কাছে কী ধরনের উত্তর বা অনুস্মারক পাঠানো যেতে পারে, সে বিষয়েও চ্যাটজিপিটির পরামর্শ নিতে পারবেন। পুরোনো বার্তার ভেতরে থাকা তথ্য খুঁজে বের করা, বার্তা মুছে দেওয়া এবং ব্যবহারকারীর পক্ষ থেকে নতুন বার্তার খসড়া তৈরি করাও সম্ভব হবে।
চ্যাটজিপিটি কোডেক্স ও চ্যাটজিপিটি ওয়ার্কের সঙ্গেও এই সুবিধা ব্যবহার করা যাবে। ফলে ব্যক্তিগত যোগাযোগের পাশাপাশি পেশাগত কাজেও এটি কাজে লাগানো সম্ভব হবে।
তবে ব্যবহারকারীর হয়ে বার্তা পাঠানোর সুবিধা নিয়ে গোপনীয়তার প্রশ্নও উঠেছে। ওপেনএআই জানিয়েছে, এই সংযোজন ব্যবহারকারীর নিজস্ব যন্ত্রেই পরিচালিত হয় এবং কারও সব বার্তার আলাদা কোনো সূচি তৈরি করে না। তবে এই প্রক্রিয়ায় তথ্য কীভাবে ব্যবস্থাপনা করা হবে, সে বিষয়ে বিস্তারিত তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।
অন্যদিকে, ব্যবহারকারীর হয়ে বার্তা পাঠানোর ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে ওপেনএআই। প্রতিষ্ঠানটি বলছে, চ্যাটজিপিটি ব্যবহারকারীর পক্ষ থেকে কী করছে, সেদিকে নজর রাখা উচিত।
বিশেষ করে স্থায়ী অনুমোদনের সুবিধা চালু না করার পরামর্শ দেওয়া হয়েছে। কারণ, এটি চালু থাকলে চ্যাটজিপিটি ব্যবহারকারীর হয়ে কোনো বার্তা পাঠানোর আগে তা পর্যালোচনার শেষ সুযোগটিও আর থাকবে না।
/অ